ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কিভাবে বুঝবেন ডেঙ্গু হয়েছে

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০১:৪৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০১:৫১:২৫ অপরাহ্ন
কিভাবে বুঝবেন ডেঙ্গু হয়েছে
ঋতু পরিবর্তনের জেরে অনেকেই এখন জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন। এরই মধ্যে আবার বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সব মিলিয়ে এখন সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জের। এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন।বেশিরভাগ মানুষই ডেঙ্গু জ্বরকে ভাইরাল জ্বর ভেবে ভুল করেন। আর এ কারণেই রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যদিও সাধারণ জ্বরের সঙ্গে ডেঙ্গুর জ্বরের খুব বেশি পার্থক্য নেই। ভাইরাল জ্বরের ক্ষেত্রে সর্দি, গলাব্যথা, শরীরে হালকা ব্যথা, দুর্বলতার মতো উপসর্গ থাকতে পারে।অন্যদিকে ডেঙ্গু হলে বিভিন্ন গাঁটসহ শরীর জুড়ে খুব ব্যথা হয়। এ কারণেই ডেঙ্গুকে হাড়ভাঙা জ্বর বলা হয়। সঙ্গে ত্বকের বিভিন্ন অংশ লাল হয়ে প্রদাহ হতে পারে। অন্যদিকে ডেঙ্গু রোগীদের জ্বরের তীব্রতা অনেক বেশি হয়।

জ্বর আসার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে পুরো শরীরে লাল লাল ফুসকুড়ি হতে থাকে। এর সঙ্গে গাঁটে গাঁটে যন্ত্রণাও শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু জ্বরের প্রধান উপসর্গগুলো চোখে পড়লেই সতর্ক হওয়া দরকার। জেনে নিন কোন লক্ষণ দেখলেই সাবধান হতে হবে।

১. জ্বর, মাথাব্যথা, হাত-পায়ের সঙ্গে শরীরে ব্যথা ও চোখের পেছনে ব্যথা।
২. বমি ভাব, অরুচি ও গাঁটে ব্যথা।
৩. ত্বকে ফুসকুড়ি, চুলকানি ও ডায়রিয়া।
৪. দাঁতের মাড়ি দিয়ে, নাক দিয়ে কিংবা মলদ্বার দিয়ে রক্ত পড়া।
৫. গলাব্যথা ও ঢোক গিলতে কষ্ট।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর একটি মারাত্মক দিক হলো, ‘ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম’। এক্ষেত্রে লিভারের উৎসেচক বেড়ে যায়। আবার এলডিএইচ ও ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বেড়ে যায়।একইভাবে রক্তে ফেরিটিনের মাত্রাও অনেক বেড়ে যায়। ফলে শরীরে ‘সাইটোকাইন ঝড়’ তৈরি হয়। চিকিৎসক বলেন, এমন ক্ষেত্রে রোগীকে স্টেরয়েড দিতে হয়।

সূত্র: সিডিসি/মায়োক্লিনিক


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা