ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মামলার শুনানির দিন মারা গেলেন বিডিআর বিদ্রোহের হাজতি এনামুল

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৩:০৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৩:০৬:২০ অপরাহ্ন
মামলার শুনানির দিন মারা গেলেন বিডিআর বিদ্রোহের হাজতি এনামুল
বিডিআর বিদ্রোহ মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং বিস্ফোরক মামলায় ৬ বছর কারাগারে থাকা এনামুল হক (৬৫) সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এনামুল হকের মেয়ে মিনা বেগম জানান, তার বাবা বিডিআর বিদ্রোহ মামলায় ১০ বছরের সাজা পেয়েছিলেন, কিন্তু সাজা শেষ হলেও তাকে জেল থেকে মুক্তি দেয়া হয়নি। পরে তাকে আবার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয় এবং ৬ বছর ধরে কারাগারে রাখা হয়। আজই ছিল বিস্ফোরক মামলার শুনানির দিন, তবে তিনি আর মুক্তি পেলেন না।

এনামুল হকের চাচাতো ভাই মোহাম্মদ সাইদুর রহমান জানান, তার চাচাতো ভাই চাকরি শেষ করার পরই বিডিআর বিদ্রোহ মামলায় গ্রেপ্তার হন এবং ১০ বছর সাজা শেষ হলেও বের হতে পারেননি। এরপর নতুন করে বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্ত্রী লাইলী বেগম মারা যান।

তিনি আরও বলেন, “বিচার শেষে যদি তিনি খালাস পান, তবে এত বছর বিনা দোষে কারাগারে কাটানোর পর তার পরিবার কীভাবে ক্ষতিপূরণ পাবে?” তিনি সরকারের কাছে অনুরোধ করেছেন, যাতে এনামুল হকের পরিবারকে সহায়তা করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিডিআর বিদ্রোহ মামলায় আটক এনামুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহের ময়নাতদন্ত করা হবে এবং তারপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে