ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল চান শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৩:৫৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৩:৫৬:১৮ অপরাহ্ন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন  নাম পুনর্বহাল চান শিক্ষার্থীরা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। তারা ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন করেন এবং সাত দিনের মধ্যে দাবি না মানা হলে ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী এবং বেরোবির সমন্বয়ক শামসুর রহমান সুমন। তারা দাবি করেন, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে আন্দোলনের মাধ্যমে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়, যা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ছিল। তবে তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’ রেখেছেন, যা তাদের মতে যৌক্তিক নয়। তারা বলেন, বেগম রোকেয়া নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তা আরও যথাযথ হতে পারত।

শিক্ষার্থীরা আরও জানান, অতীতে ২০১7 সালে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার চেষ্টা হলে শিক্ষার্থীরা আন্দোলন করে সরকারকে ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, তিনি বিষয়টি শিক্ষা উপদেষ্টাকে জানিয়েছিলেন এবং তিনি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নাম পরিবর্তন চাচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা