ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আ.লীগের ৮ নেতাকর্মী আটক

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৪:০১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৪:০১:২৬ অপরাহ্ন
অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আ.লীগের ৮ নেতাকর্মী আটক
অপারেশন ডেভিল হান্ট চলাকালে খাগড়াছড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হলো।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জনকে দিঘিনালা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এবং বাকি ৬ জনকে ভাইবোনছড়া ইউনিয়ন ও মহালছড়ি উপজেলা থেকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: অভি দে ,আবুল কালাম আজাদ ,আফজাল হোসেন, মো. হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর, হেলাল উদ্দিন,মো. আব্দুর রহমান জীবন

পুলিশের দাবি অনুযায়ী, অভি দে-কে রোববার রাতে মহালছড়ির ২৪ মাইল এলাকা থেকে আটক করা হয়, যেখানে তিনি নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত থাকবে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী