ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৪:৩৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৪:৩৩:২৬ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ
সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি আসে। এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারত অযাচিত হস্তক্ষেপ করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন হস্তক্ষেপ করার চেষ্টা ব্যর্থ হয়ে নানাভাবে মিথ্যাচার করছে। আমরা আশা করছি, ভারত আমাদের পররাষ্ট্রনীতিতে আর হস্তক্ষেপ করার সুযোগ পাবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত হাসিনা সরকারের আমলে তিনটি ভুয়া নির্বাচনের বিষয়ে ভারত এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছে। অথচ একটি ভবন ভাঙার বিষয়ে তারা বিবৃতি দিচ্ছে। এতে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, এখানে ভারতের আগ্রহ রয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ে ২০২০ থেকে ৫ অর্থবছরের ১৭টি প্রকল্পের অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন ও পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পিরোজপুরে প্রকল্পগুলোতে ১৬৪৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে। স্থানীয় সরকার প্রকল্পে যারা লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় গত চার বছরে ১৭টি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের তদন্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রায় সাড়ে ১৬শ’ কোটি টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতিতে সরকারের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় কয়েকজন সংসদ সদস্য ও জনপ্রতিনিধির সম্পৃক্ততা পাওয়া গেছে।

এছাড়া, শিগগিরই ঢাকা শহরের সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কাজ চলছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিক্ষোভ করায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

বিক্ষোভ করায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ