ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চ্যাম্পিয়নস ট্রফির জন্য সেরা প্রস্তুতি হয়নি: ফিল সিমন্স

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৫:৩৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৫:৩৩:১৩ অপরাহ্ন
চ্যাম্পিয়নস ট্রফির জন্য সেরা প্রস্তুতি হয়নি: ফিল সিমন্স
দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও দুবাইয়ে। ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে এবারের আসর।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে এই অনুশীলন চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ (১০ ফেব্রুয়ারি) অনুশীলন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন ফিল সিমন্স। সেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠলে সিমন্স বলেন, 'সে খেলুক বা না খেলুক, প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। ৫০ ওভারের ম্যাচ খেলার সুযোগ কম পেলেও প্রস্তুতি নিয়ে রেখেছে।'

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আলাদা পরিকল্পনার কথা জানিয়ে সিমন্স বলেন, 'আমরা দিনে ও রাতে ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করছি। ৫০ ওভারের ব্যাটিংয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছি।'

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি খেলায় ব্যস্ত থাকায় ওয়ানডে ফরম্যাটের প্রস্তুতি কেমন হয়েছে জানতে চাইলে কোচ বলেন, 'আমারও মনে হয় সেরা প্রস্তুতি হয়নি। তবে ক্রিকেটাররা সাদা বলের ক্রিকেটেই ছিল। স্কিলের দিক থেকে তারা শাণিত আছে, এখন শুধু মানসিকভাবে ওয়ানডের জন্য প্রস্তুত হতে হবে।'

সাত বছর পর আবারও আয়োজিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কঠোর পরিকল্পনা করেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিরাপত্তায় থাকবে সেনাবাহিনী, রেঞ্জার্স ও পুলিশ।

আট দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। যেখানে স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। মোট ১৫টি ম্যাচ হবে, যা চলবে ৯ মার্চ পর্যন্ত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা