ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

‘বিএনপি করতাম’ বলার পর শমসেরকে ‘পল্টিবাজ’ বললেন পিপি

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৫:৪৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৫:৪৩:৩৬ অপরাহ্ন
‘বিএনপি করতাম’ বলার পর শমসেরকে ‘পল্টিবাজ’ বললেন পিপি
ঢাকার যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় ‘তৃণমূল বিএনপি’র চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন।

রিমান্ড শুনানির সময় আদালতে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরেন শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, "মাননীয় আদালত, ৫ আগস্ট আমি বাসায় ছিলাম। কোনো হত্যার ঘটনার সঙ্গে জড়িত নই। আমি প্রমাণ দিতে পারব যে ওইদিন আমি বাড়িতেই ছিলাম। আমাকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করা হোক।"

একপর্যায়ে শমসের মবিন চৌধুরী বলেন, "আমি তো ১৫ বছর বিএনপির রাজনীতি করেছি মাননীয় আদালত।"

এরপর রাষ্ট্রপক্ষে শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, "শমসের মবিন চৌধুরী পল্টিবাজ নেতা। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। জুলাই-আগস্টের গণহত্যার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন, তাদের একজন তিনি।"

সকালেই আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নাজমুল হাসান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সকাল ১০টা থেকেই যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। ওইদিন বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তার ওপরে পারভেজ মিয়া আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন। তাকে দ্রুত মুগদা মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী