ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সাথে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক, জানালেন ফেসবুকে মহাষ্টমী ও কুমারী পূজা আজ ২২ অক্টোবর খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের

অবশেষে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৫:৪৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৫:৪৯:২০ অপরাহ্ন
অবশেষে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী এখন তিনি। আর প্রাক্তন স্বামী তাহসান খান দীর্ঘদিন একা থাকার পর ২০২৫ সালের শুরুতেই দ্বিতীয় ইনিংস শুরুর খবর জানান।

তাহসানের বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া জানতে আগ্রহী ছিলেন ভক্তরা। তবে শুরু থেকেই এ বিষয়ে নীরব ছিলেন তিনি। সাবেক স্বামীর প্রতি কোনো শুভেচ্ছাবার্তাও পাঠাননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অবশেষে মুখ খুললেন মিথিলা।

তিনি বলেন, "বিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই। এটা নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার কিছুই বলার থাকতে পারে না।"

এর আগে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছিলেন, "বিচ্ছেদের পরও তাহসানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে। সন্তানের স্বার্থ আগে দেখতে হবে। তার মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা জরুরি।"

তিনি আরও বলেন, "আমি আয়রাকে দেখতে পেলাম না, আমি আর তাহসান লড়াই করলাম—এই ইগোর যুদ্ধে তো বাচ্চারই ক্ষতি হবে। তাই তাহসানের সঙ্গে এখনও বন্ধুত্ব রয়েছে। আমাদের প্রায়ই কথা হয় মেয়েকে নিয়ে।"

কমেন্ট বক্স
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক

দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক