ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ , ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম -রাজশাহীতে জামায়াত আমির পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে? দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত কারাগারে প্রথম ‘সেক্স রুম’ চালু করল ইতালি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান এনসিপি'র ৩৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক! শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সিনিয়র সহকারী সচিব কারাগারে ৩০০ নেতাকর্মী নিয়ে ধানের শীষে ভোট দেয়ার ঘোষণা আ.লীগ নেতার ইরানের বিক্ষোভে নিজের মৃত্যুর খবর টিভিতে দেখলেন ইসরাইলি তরুণী আগে বাসের ভেতর থেকে নামুন, তারেক রহমানকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ

‘আমি বাংলায় গান গাই’ এর স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় আইসিইউতে

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৯:৫২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৯:৫২:১৮ পূর্বাহ্ন
‘আমি বাংলায় গান গাই’ এর স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় আইসিইউতে
গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে আছেন বলে জানা গেছে।

অন্ত্রের অপারেশনের পর তার হার্ট অ্যাটাক হয়, যার ফলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এছাড়া, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রবীণ এই শিল্পী নিউমোনিয়াতেও আক্রান্ত। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন হাসপাতালে গিয়ে প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজখবর নেন। বিভিন্ন চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডও নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।

কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের জন্য নিজের জনপ্রিয় গান "আমি বাংলায় গান গাই" গেয়ে শোনান তিনি। তবে সপ্তাহখানেক আগে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে তাকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তার ফুসফুসে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণটি ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি মিশ্র প্রকৃতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকরা কড়া অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলেও তার শারীরিক উন্নতি খুব একটা হয়নি।

প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন। তার জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে রয়েছে "পাথরে পাথরে নাচে আগুন", "যেতে হবে", "ওঠো হে", "স্বপ্নের ফেরিওয়ালা", "তোমাকে দেখেছিলাম", "স্বপনপুরে", "অনেক নতুন বন্ধু হোক", "হযবরল", "দুই কানুর উপাখ্যান", "আঁধার নামে" ইত্যাদি।

বাংলাদেশেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। ২০১১ সালের মার্চে বেঙ্গল ফাউন্ডেশন থেকে তার অ্যালবাম "আমি বাংলায় গান গাই" প্রকাশিত হয়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল

রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল