ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আশুলিয়ায় শ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১০:২২:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১০:২২:৫৭ পূর্বাহ্ন
আশুলিয়ায় শ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় এক দম্পতির রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। কী কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার মো. শাওন ও হাফিজা, যারা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শাওন ও হাফিজা পাঁচ মাস ধরে ওই ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার পর রাতের কোনো এক সময় তারা আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।

বাড়ির মালিক আফাজ উদ্দিন জানান, দম্পতির মধ্যে কখনো পারিবারিক কলহ দেখা যায়নি এবং তারা আর্থিক সংকটেও ছিলেন না বলে জানা গেছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়াও চলছে।

এ ঘটনা আশপাশের মানুষকে হতবাক করেছে। দম্পতির মৃত্যুর আসল কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা