ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দিল্লির নির্বাচনের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে, আশাবাদী বিজেপি

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১১:০২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১১:০২:২৪ পূর্বাহ্ন
দিল্লির নির্বাচনের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে, আশাবাদী বিজেপি
দিল্লি বিধানসভা নির্বাচনে বড় জয় পাওয়ার পর বিজেপি নেতারা ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাদের দল বিপুল ভোটে জয় পাবে। আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে। অন্যদিকে, তৃণমূলও সতর্ক অবস্থানে রয়েছে।

দিল্লিতে বিজেপির জয়ের মূল কারণ ছিল দুর্নীতিবিরোধী প্রচার। সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তার বিলাসবহুল জীবনযাত্রার ইস্যু নিয়ে বিজেপি প্রচার চালায়, যা ভোটারদের মনোযোগ আকর্ষণ করে।

পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এখনো কারাগারে, জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডল সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ আছে। বিজেপি এসব ইস্যুকে কাজে লাগিয়ে প্রচারে নামতে পারে।

তবে পশ্চিমবঙ্গে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হলো নেতৃত্ব সংকট। দিলীপ ঘোষ একসময় সংগঠনকে চাঙ্গা করলেও পরে দুর্বল হয়ে পড়েন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দল একজোট হলেও এখনো বিভক্তি কাটেনি। এছাড়া, পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতাও লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করে আশাবাদ ব্যক্ত করেছেন যে, ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে টানা চতুর্থবার সরকার গঠন করবে। ২০২১ সালে তৃণমূল ২১৩টি, বিজেপি ৭৭টি এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট ১টি আসন পেয়েছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লির নির্বাচনের প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, তা নির্ভর করছে বিজেপির সাংগঠনিক শক্তির ওপর। যদি তারা নিজেদের শক্তভাবে গুছিয়ে নিতে পারে, তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন তৃণমূলের জন্য কঠিন হতে পারে। তবে বিজেপি যদি নেতৃত্ব সংকট কাটিয়ে না উঠতে পারে, তাহলে তৃণমূলের অবস্থান আরও শক্তিশালী হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা