ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

জিম্মি মুক্তির জন্য হামাসকে আলটিমেটাম, নইলে যুদ্ধবিরতি বাতিলের হুমকি ট্রাম্পের

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১২:০৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১২:০৭:০১ অপরাহ্ন
জিম্মি মুক্তির জন্য হামাসকে আলটিমেটাম, নইলে যুদ্ধবিরতি বাতিলের হুমকি ট্রাম্পের
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী শনিবার দুপুরের মধ্যে হামাস যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয়, তাহলে তিনি এই চুক্তি বাতিল করার পক্ষে মত দেবেন।

হামাসের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি বিনিময় স্থগিতের সিদ্ধান্ত ঘোষণার পরই ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।

গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, যা ইসরায়েলের টানা ১৫ মাসের হামলার লাগাম টানে। চুক্তির শর্ত অনুযায়ী, এর মধ্যেই পাঁচ দফায় জিম্মি ও বন্দিবিনিময় করা হয়েছে।

তবে ট্রাম্প নতুন করে গাজার নিয়ন্ত্রণের পরিকল্পনা ঘোষণা করে বলেন, গাজা উপত্যকা খালি করা হবে এবং সেখানকার ২০ লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, "যদি শনিবার দুপুরের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল করা হবে।"

এদিকে, হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় তারা পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত রেখেছে। তাদের অভিযোগ, ইসরায়েল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি করিয়েছে, গুলির লক্ষ্যবস্তু বানিয়েছে এবং ত্রাণ পৌঁছাতে বাধা দিয়েছে।

অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, তাদের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

গাজা খালি করার ট্রাম্পের পরিকল্পনা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হয়েছে। জাতিসংঘ একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জর্ডান ও মিসর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এ পরিস্থিতিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি জর্ডান ও মিসর তাঁর পরিকল্পনা মেনে না নেয়, তাহলে তিনি তাদের জন্য মার্কিন সহায়তা বন্ধ করে দেবেন। আগামী সপ্তাহে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা