ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১২:১৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১২:১৩:৪৬ অপরাহ্ন
স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর ফলে, যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানি করতে হলে এই শুল্ক দিতে হবে।

স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাম্প এ বিষয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তার এই পদক্ষেপের ফলে পৃথিবীর যেকোনো দেশ থেকে স্টিল বা অ্যালুমিনিয়াম আমদানি করলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

ট্রাম্পের বক্তব্য, আমেরিকা থেকে স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানি করলে শুল্ক দিতে হয়, তাই তিনি এমন শুল্ক আরোপ করছেন। তিনি আরও বলেছেন, গাড়ির যন্ত্রাংশ, ওষুধ ও কম্পিউটার চিপের ওপরও একই রকম শুল্ক আরোপ করা হতে পারে।

তবে জার্মানির প্রধান স্টিল উৎপাদনকারী সংস্থা থাইসেনক্রুপ জানিয়েছে, তাদের ব্যবসায় ট্রাম্পের সিদ্ধান্ত খুব বেশি প্রভাব ফেলবে না, কারণ তাদের মূল বাজার ইউরোপ। তারা বলেছে, যুক্তরাষ্ট্রে ব্যবহৃত স্টিলের বেশিরভাগই স্থানীয়ভাবে উৎপাদিত হয়।

চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ইতোমধ্যেই ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেও, ওই দুই দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনার পর এক মাসের জন্য তা স্থগিত করা হয়েছে।

বিশ্বজুড়ে ইস্পাত শিল্পে মন্দার মধ্যে, ট্রাম্পের এই সিদ্ধান্তে মার্কিন ইস্পাত উৎপাদনকারী সংস্থাগুলো আশাবাদী যে, স্বল্পমূল্যে রপ্তানি করা পণ্যগুলোর ফলে মার্কিন বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা