ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শাহবাগে জড়ো হচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা, ঘিরে রেখেছে পুলিশ

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১২:২৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১২:২৩:৫৭ অপরাহ্ন
শাহবাগে জড়ো হচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা, ঘিরে রেখেছে পুলিশ
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (৩য় ধাপ) শিক্ষকরা আন্দোলন শুরু করেছেন। জাতীয় জাদুঘরের সামনে জড়ো হওয়া শিক্ষকরা বেলা সোয়া ১১টার দিকে মূল সড়কে ওঠার চেষ্টা করেন, তবে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। পুরো এলাকা ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং জলকামান রাখা হয়।

শিক্ষকরা ব্যানার নিয়ে শাহবাগ মোড় সংলগ্ন সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দেন। তাদের দাবী, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তির ১ম ও ২য় ধাপের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও, ৩য় ধাপের নিয়োগ নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। তারা জানান, মেডিকেল টেস্ট, পুলিশ ভেরিফিকেশনসহ সকল প্রক্রিয়া সম্পন্ন হলেও তারা চাকরিতে যোগ দিতে পারছেন না। এতে ৬,৫৩১টি পরিবার সামাজিক ও আর্থিক সমস্যায় পড়েছে। অনেকেই অন্য সরকারি চাকরি ছেড়ে প্রাথমিক স্কুলে যোগদান করতে চেয়েছিলেন, কিন্তু এখনও যোগদান করতে না পেরে সমস্যায় পড়েছেন।

গতকালও একই কারণে শাহবাগে অবস্থান নিয়ে শিক্ষকরা অবরোধ করেছিলেন, তবে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়।

এ আন্দোলন শুরু হয়েছে, কারণ গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জন শিক্ষককে নিয়োগ বাতিল করে। আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেয়। এর আগে, ১৯ নভেম্বর হাইকোর্ট নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা