ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

পাকিস্তান ম্যাচে ভারতের স্বস্তি, থাকছেন না ‘অপয়া’ আম্পায়ার

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০১:৩১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০১:৩১:৩০ অপরাহ্ন
পাকিস্তান ম্যাচে ভারতের স্বস্তি, থাকছেন না ‘অপয়া’ আম্পায়ার
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচে আম্পায়ারদের দায়িত্ব পালন করবেন বেশ কিছু অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল। আইসিসি এই ম্যাচটির জন্য সেরা আম্পায়ারদেরই বেছে নিয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ এবং অস্ট্রেলিয়ার পল রেইফেল। ইলিংওর্থ কিছুদিন আগে ২০২৪ সালের সেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন এবং টানা তিন বছর (সার্বিকভাবে চারবার) আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের মাইকেল গফ, এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন।

এই ম্যাচে ভারত কিছুটা স্বস্তি পেতে পারে, কারণ পাকিস্তান ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন না রিচার্ড কেটেলবোরো, যিনি ভারতের জন্য ‘অপয়া’ হিসেবে পরিচিত। ভারতের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ধারণা রয়েছে যে, কেটেলবোরো আম্পায়ারিং করলে বেশিরভাগ বড় ম্যাচে পরাজিত হয় ভারতীয় দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান গ্রুপ লিগ ম্যাচটি আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী