ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

মাহফিলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০২:২২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০২:২২:০১ অপরাহ্ন
মাহফিলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষে মোশারফ হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হরিণাকুন্ডুর হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন ওই গ্রামের খবির মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়, যা পরবর্তীতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। সকালে মোশারফ হোসেন নিজের কলা বাগানে কাজ করতে গেলে প্রতিপক্ষ সাইদ হোসেন গ্রুপের সমর্থক সাইদ, মোস্তাক, অন্তরসহ ১০-১২ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান মোশারফ।

এ ঘটনায় খবর পেয়ে হানেফ, নাছির, রবিন, খালেকসহ কয়েকজন ঘটনাস্থলে গেলে সংঘর্ষ আরও বেড়ে যায়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।

হরিণাকুন্ডু থানার ওসি এম এ আব্দুর রউফ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মহিন নামে একজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু