ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লাইনচ্যুত হয়ে অ্যাপলের শোরুমে ঢুকে পড়ল ট্রেন

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০২:৪৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০২:৪৩:০৭ অপরাহ্ন
লাইনচ্যুত হয়ে অ্যাপলের শোরুমে ঢুকে পড়ল ট্রেন
নরওয়েতে ট্রেন লাইচ্যুত হয়ে একটি শোরুমে ঢুকে পড়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৯ অক্টোবর) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, নরওয়ের রাজধানী অসলোর একটি বাণিজ্যিক এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়েছে। এরপর এটি একটি কম্পিউটার ও মোবাইল ফোনের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।অসলোর প্রধান ট্রেন স্টেশনের কাছে স্টরগাটার একটি সংযোগস্থলে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এ সময় এ কমিউটার ট্রেনে মাত্র ২০ যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী মহনসিন মুনির নামের এক ব্যক্তি নরওয়েজিয়ান মিডিয়াকে বলেন, ট্রেনটি প্রচণ্ড গতিতে আসছিল। এ সময় এটির বাঁ দিকে বাঁক করার কথা ছিল। কিন্তু এটি লাইনচ্যুত হয়ে সোজা সামনে এবং দোকানের মধ্যে ঢুকে যায়।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য ট্রেনের চালককে সন্দেহ করা হচ্ছে। তবে তাকে এখনও চিহ্নিত করা যায়নি।ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ট্রেনটির বেশিরভাগ অংশ দোকানের ভেতরে ঢুকে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার কারণে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে চালকও রয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের সকলকে প্রাথমিক চিকিৎিসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কারোর অবস্থা গুরুতর নয়।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে যে তারা নরওয়েজিয়ান নিরাপত্তা তদন্ত কর্তৃপক্ষের সদস্যদের আসার জন্য অপেক্ষা করছে। এ ছাড়া দুর্ঘটনার পর চারতলা ভবনটির কাঠামোগত ক্ষতি পরীক্ষার জন্য এটি পুরোপুরি খালি করা হয়েছে।

নরওয়ের রাজধানীতে অসলোতে পাতাল ও রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পোরভিয়েন। প্রতিষ্ঠানটি প্রতি বছরে প্রায় ৫০ মিলিয়ন যাত্রী পরিবহন করে থাকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা