ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

এপ্রিলের প্রথম সপ্তাহে ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০২:৫৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৩:০১:৪৯ অপরাহ্ন
এপ্রিলের প্রথম সপ্তাহে ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা
চলতি বছরের ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট—বিমসটেক শীর্ষ সম্মেলন। এতে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্মেলনের ফাঁকে ড. ইউনূস ও মোদির মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) গুলশান-২-এ বিমসটেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে। তিনি বলেন, “ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দু’দেশের সরকারের ওপর নির্ভর করছে।”

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত করেছেন যে, প্রধান উপদেষ্টা ব্যাংককে সম্মেলনে যোগ দেবেন। তবে তিনি বলেন, “সম্মেলন পর্যন্ত বেশ কিছুটা সময় বাকি আছে। এখনই কিছু চূড়ান্ত বলা যাচ্ছে না।”

এর আগে, গত বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে বিমসটেক সম্মেলন স্থগিত হয়েছিল। তখনই প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রথম বিদেশ সফর হিসেবে ব্যাংকক সফরের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

এদিকে, বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে বলেন, “বিমসটেক কোনোভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়।” তিনি আরও জানান, “বাংলাদেশ আগামী শীর্ষ সম্মেলনে বিমসটেক সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী