ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

ভালোবাসা দিবসে কষ্টের গান শোনাবেন আসিফ

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৩:২৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৭:০৪:৫২ অপরাহ্ন
ভালোবাসা দিবসে কষ্টের গান শোনাবেন আসিফ
ভালোবাসা দিবসে কষ্টের সুরে শ্রোতাদের মন ছুঁতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তার নতুন গান ‘কষ্ট ভীষণ’ প্রকাশ পাবে ১৪ ফেব্রুয়ারি। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল, আর সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার।

নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, "গানটিতে শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা, টুটুল ভাইয়ের সুর আর পার্থ দা’র সংগীতায়োজন গানটিকে এক ভিন্নমাত্রা দিয়েছে।"

গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে গানটির চিত্রায়ন করা হয়েছে। ভিডিওতে আসিফ আকবরের সঙ্গে মডেল হিসেবে আছেন মৌরী মাহদী।

গানের গল্প প্রসঙ্গে জানা যায়, ভালোবাসার মানুষ যখন কাছে টেনে কাঁদিয়ে চলে যায়, তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, বরং ওঠে বৈশাখী ঝড়। সেই বেদনার গল্পই উঠে এসেছে ‘কষ্ট ভীষণ’ গানে।

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। এটি শোনা যাবে ডিএমএস-এর ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা