ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করছি : ইউএনডিপি

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৩:৪০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৩:৪০:০৯ অপরাহ্ন
সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করছি : ইউএনডিপি
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানিয়েছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে তারা সহযোগিতা প্রদান করছে। তিনি আশাবাদী, এবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্টেফান লিলার বলেন, "গত ডিসেম্বরে ইউএনডিপি থেকে আমাদের সহায়তার জন্য অনুরোধ করা হয়েছিল। পরবর্তীতে জানুয়ারিতে ইউএনডিপি একটি মূল্যায়ন দল পাঠিয়ে, কীভাবে কারিগরি সহায়তা দেওয়া যাবে তা মূল্যায়ন করা হয়। তাদের সুপারিশের ভিত্তিতে আমরা উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনা করেছি, যা ভোটারদের অংশগ্রহণে সহায়ক হবে, এবং ইসি ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সহায়তা করছি। আশা করছি, এটি বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে। তবে, নির্বাচনের সময়সীমা নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন, আমাদের কোনো হস্তক্ষেপ নেই।"

নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা, এমন প্রশ্নে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ইসি সচিব ও চার নির্বাচন কমিশনারসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা বৈঠকে উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা