ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

তৃতীয় বিচারকও স্থগিত করলেন ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব সীমিত করার আদেশ

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১০:০০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১০:০০:৫৪ পূর্বাহ্ন
তৃতীয় বিচারকও স্থগিত করলেন ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব সীমিত করার আদেশ
যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন তৃতীয় এক ফেডারেল বিচারক। এমন সিদ্ধান্তের কারণে এই বিতর্কিত নির্দেশনার বিরুদ্ধে আরেকটি বড় ধাক্কা পেলো ট্রাম্পের নির্বাহী আদেশটি। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, মার্কিন জেলা বিচারক জোসেফ লাপ্লান্তে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এই আদেশ দেন। তবে তিনি জানান যে কয়েক দিনের মধ্যে তার যুক্তিসম্পন্ন লিখিত আদেশ প্রকাশ করা হবে।

বিচারক লাপ্লান্তে বলেন,আমি এই আদেশ স্থগিত করছি। আপনাদের বক্তব্য শোনার আগেই আমি প্রায় নিশ্চিত ছিলাম যে এটি করব, তবে আপনাদের যুক্তি উপস্থাপনের সুযোগ দিতে চেয়েছিলাম এবং কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম।ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার প্রথম দিনেই এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার ১৪তম সংশোধনী সীমিত করতে চায়। এটি এমন শিশুদের নাগরিকত্ব দেবে না যাদের বাবা-মা যুক্তরাষ্ট্রে স্থায়ী আইনি মর্যাদা রাখেন না।

লাপ্লান্তের আদেশটি আসে সিয়াটল এবং মেরিল্যান্ডের গ্রিনবেল্টের ফেডারেল বিচারকদের দেওয়া একই ধরনের স্থগিতাদেশের পর। যা গত সপ্তাহে পৃথক আইনি চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে জারি হয়।লাপ্লান্তে বলেন, আমি আসামিপক্ষের যুক্তিতে সন্তুষ্ট নই, এ কারণেই আমি এই আদেশ স্থগিত করছি। তবে একজন আইনজীবী এবং বিচারক হিসেবে আমি তাদের বক্তব্যে কোনো ব্যক্তিগত অবমাননা খুঁজে পাইনি।

এই মামলাটি তিনটি নাগরিক অধিকার সংস্থার দ্বারা দায়ের করা হয়েছিল, যাদের পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলিউ)।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন