ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ফিফা বিশ্বকাপ ২০২৬ মঞ্চে বাবা ও ছেলে বাংলাদেশের কাছে হারের পর আইসিসির বড় শাস্তির কবলে পাকিস্তান ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে বিচ্ছেদের কথা জানালেন মৌনী দুই মাসের মধ্যে চালু হচ্ছে প্রবাসী কার্ড ওয়ানডেতে ফেরার প্রস্তাবে যা বললেন মুশফিক প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি করালেন তরুণী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য দেশে হামের চেয়ে প্রতিদিন নিউমোনিয়ায় মৃত্যু বেশি কমলো সোনার দাম বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার গ্যাসের লিকেজে বিস্ফোরণ, বাবা ও ৩ ভাইবোনের পর মারা গেলেন মা কিস্তির চাপে স্বর্ণের দুল ছিনিয়ে নিতে গিয়ে গৃহিণীকে হত্যা করে রাজমিস্ত্রি: পিবিআই সাবেক অধিনায়ক মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট ধর্ষণের অভিযোগে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড অনিয়ন্ত্রিত স্ক্রিন শিশুদের জন্য বড় ক্ষতি ঈদুল আজহা কবে, জানাল আমিরাত দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও ভারি বৃষ্টির আভাস

মধ্যরাতে কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আ গু ন

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১০:৩১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১০:৩১:১৬ পূর্বাহ্ন
মধ্যরাতে কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আ গু ন
তরুণ প্রজন্মের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জমান কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন কাফি।এ কনটেন্ট ক্রিয়েটর স্ট্যাটাসে লেখেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্না-ঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলছিলাম? যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’

কাফির গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন তিনি। বরিশালের আঞ্চলিক ভাষাতেই ভিডিও তৈরি করেন। তার ভিডিওগুলোয় হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সময়ের সংকটময় পরিস্থিতিসহ অসামঞ্জস্য, অসংগতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ থাকে।

এর আগে বইও লিখেছেন তিনি। যা এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে। কিন্তু মেলার শুরুর দিক থেকে বিভিন্ন আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেন। গত ১১ ফেব্রুয়ারি এক ভিডিওতে এ নিয়ে দুঃখও প্রকাশ করেন তিনি।কনটেন্ট ক্রিয়েটর কাফি বলেন, আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। যে যেখান থেকে যেভাবে পারছেন সমালোচনা করতেছেন। এই যে আলিঙ্গনের যে ছবিটা (অন্য একটা মোবাইল ফোনে একটি মেয়েকে আলিঙ্গনের ছবি দেখিয়ে) মানুষকে গিলাচ্ছেন। বলা হচ্ছে, জড়াজড়ি করছে কাফি। আরে ভাই, এটা ভ্যালেনটাইনস ডে উপলক্ষে একটি নাটকের ক্লিপ। সেখান থেকে স্ক্রিনশট নিয়ে ভুল বুঝাচ্ছেন মানুষকে।

কাফি আরও বলেন, বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি। সেটি নিয়ে এতদূর আসার কথা নয়। এরপরও আমি আমার জায়গা থেকে সরি বলেছি। আমি এখনো সরি বলছি। বইমেলার মতো এমন জায়গায় হাত ধরা ঠিক হয়নি।

কমেন্ট বক্স
মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং