ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেল হেলপার

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১১:৩২:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১১:৩২:০২ পূর্বাহ্ন
বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেল হেলপার
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজার ব্রিজের ওপরে পার্কিং করা গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় হেলপারের পুড়ে মৃত্যু হয়েছে।নিহত হেলপার সাহাবির মিয়া (১৪) লৌহজং উপজেলার পালগাঁও পাঠানবাড়ির সোহেল মিয়ার ছেলে।স্থানীয়রা জানান,রাত আড়াইটার দিকে হঠাৎ বাসে আগুন দেখতে পান তারা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এসময় নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গিবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।নিহতের মা মুন্নী বেগম বলেন, আমার স্বামী নেশা-পানি করে। আমার ও আমার সন্তানদের কোনো খোঁজখবর নেয় না। আগে আমার ছেলেটাকে বোরকার কাজে দিয়েছিলাম। এখন দুই বছর যাবত গাড়ির কাজ করে। আগে অন্য জায়গায় কাজ করত। এক বছর ধরে এখানে গাড়িতে কাজ করছে। রাতে ও গাড়িতেই ঘুমাত। মাঝেমধ্যে বাড়িতে আসত। ও-ই আমাদের আয় করে খাওয়াত বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিহতের নানা মুজিবুর পাঠান বলেন, আমার নাতিটা আয় করে সংসার চালাত। মেয়ে জামাই কোনো খোঁজখবর নেয় না। ওর ছোট একটা বোন আছে পঞ্চম শ্রেণিতে পড়ে। সংসারের সব খরচ ও-ই দিত। তিনদিন আগে বাড়ি থেকে বের হয় সাহাবির। সারাদিন গাড়িতে হেলপারি করে রাতে গাড়িতেই ঘুমাত। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখন টঙ্গিবাড়ী থানায় আছি।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা