ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বিয়ে করছেন সুন্দরী অভিনেত্রী আনমুল বালুচ

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১২:০২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১২:০২:৪৭ অপরাহ্ন
বিয়ে করছেন সুন্দরী অভিনেত্রী আনমুল বালুচ
পাকিস্তানি জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী আনমুল বালুচের বিয়ের খবরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। তার নতুন জীবনের সঙ্গী কে হচ্ছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

পাকিস্তানি গণমাধ্যমের তথ্যমতে, আনমুল বালুচের বাগদত্তার নাম উমাইর বেগ। তিনি দেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী ও সাবেক মন্ত্রীর পুত্র। বর্তমানে তিনি পাকিস্তানের খ্যাতনামা বেগ গ্রুপের পরিচালকের দায়িত্বে আছেন।

তবে আনমুল বালুচ নিজে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, তার প্রতিনিধি থেকেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবুও পাকিস্তানের বিনোদন অঙ্গনে এ গুঞ্জন নিয়ে চর্চা থেমে নেই।

সম্প্রতি কুবরা খান, গহর রশিদ, নীলম মুনির ও মৌরা হোসেনের মতো তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছিল, তার অনেকটাই পরে সত্যি হয়েছে। তাই আনমুল বালুচের বিয়ের খবরে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

পাকিস্তানের টেলিভিশন জগতে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন আনমুল বালুচ। দেশ-বিদেশে তার অভিনীত নাটকগুলো দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তিনি গোপনীয়তা বজায় রেখেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা