ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

সোশ্যাল মিডিয়া নয়, খেলার মাঠে মনোযোগ দেয়ার পরামর্শ আফ্রিদির

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১২:২২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১২:২২:৪৮ অপরাহ্ন
সোশ্যাল মিডিয়া নয়, খেলার মাঠে মনোযোগ দেয়ার পরামর্শ আফ্রিদির
পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি ভিন্নধর্মী পরামর্শ দিলেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিতে ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশেষ করে তরুণ ক্রিকেটার সাইম আইয়ুব, খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদির প্রতি সতর্ক বার্তা দিয়েছেন আফ্রিদি। তিনি মনে করেন, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যস্ততা খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শহীদ আফ্রিদি বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যম আপনাকে ক্রিকেট খেলতে সাহায্য করবে না। ভালো কিছু করতে হলে পুরো মনোযোগ দিতে হবে মাঠের ক্রিকেটে, সোশ্যাল মিডিয়ায় নয়।"

তিনি আরও বলেন, "সাইম আইয়ুব সব সংস্করণে ভালো ক্রিকেটার হতে পারে। কিন্তু তার খাদ্যাভ্যাস, ফিটনেস ও মাঠের বাইরের শৃঙ্খলা ঠিক রাখা জরুরি। একই কথা খুশদিল ও আব্বাসের জন্যও প্রযোজ্য।"

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দেশটির ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, খেলোয়াড়রা মাঠের বাইরে অতিরিক্ত সময় নষ্ট না করে ক্রিকেটে মনোযোগী হবেন।

কমেন্ট বক্স