ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গজনফর, শেষ আইপিএলও

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১২:২৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১২:২৭:০৭ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গজনফর, শেষ আইপিএলও
দীর্ঘ আট বছর পর মাঠে ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে একের পর এক তারকা ক্রিকেটারের ইনজুরিতে আয়োজনে যেন ভাটা পড়ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আফগানিস্তানের রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরের নাম। এল-৪ কশেরুকায় গুরুতর চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে ইনজুরির শিকার হন গজনফর। সুস্থ হতে কমপক্ষে চার মাস সময় লাগবে, ফলে আইপিএল ২০২৫-এও খেলা হবে না তার। মুম্বাই ইন্ডিয়ানস ৪.৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল, যা তরুণ এই স্পিনারের জন্য বড় এক সুযোগ ছিল।

গজনফরের বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাঙ্গেয়াইলিয়া খারোতে। এর আগে তিনি রিজার্ভ দলে ছিলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান চার স্পিনার নিয়ে খেলতে যাচ্ছে—রশিদ খান, নূর আহমাদ, মোহাম্মদ নবি এবং খারোতে। তবে গজনফরের ইনজুরির কারণে স্পিন বিভাগ কিছুটা দুর্বল হয়ে গেল। এখন দেখার বিষয়, আসন্ন প্রতিযোগিতায় আফগানিস্তান কেমন পারফর্ম করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু