ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

দলকে জেতানোর পরেই বোলিং নিষেধাজ্ঞার ঝুঁকিতে অজি স্পিনার

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০১:১০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০১:১০:৫৩ অপরাহ্ন
দলকে জেতানোর পরেই বোলিং নিষেধাজ্ঞার ঝুঁকিতে অজি স্পিনার
অস্ট্রেলিয়ান স্পিনার ম্যাথু কুনিম্যানের বোলিং অ্যাকশন সন্দেহের মুখে পড়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের পর ম্যাচ কর্মকর্তারা তার বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছেন। ফলে তাকে বাধ্যতামূলক পরীক্ষা দিতে হবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬ উইকেট নেওয়া কুনিম্যানের পরীক্ষা সম্ভবত ব্রিসবেনের সেন্টার অব এক্সিলেন্সে হবে, এবং সেখানকার ফলাফল আইসিসির কাছে পাঠানো হবে।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, একজন বোলারের বাহু সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকতে পারে। কুনিম্যানের ক্ষেত্রে এরচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। যদি তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়, তাহলে তিনি নিষিদ্ধ হতে পারেন এবং বোলিংয়ে ফিরতে হলে অ্যাকশন সংশোধন করতে হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা কুনিম্যানকে প্রক্রিয়ায় সহায়তা করবে এবং আইসিসির নিয়ম মেনে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম