ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ভালোবাসা দিবসে ‘তামাশা’ বন্ধে ফেসবুকে পোস্ট, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা 

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০১:১৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০১:১৬:৩৪ অপরাহ্ন
ভালোবাসা দিবসে ‘তামাশা’ বন্ধে ফেসবুকে পোস্ট, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা 
ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস উৎযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এরপর থেকেই উপদেষ্টার ফেসবুক পোস্ট ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এই পোস্টের বিষয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এখানে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই। এটা ছিল আমার একটা আহ্বান। একটা শহীদ পরিবারের পক্ষ থেকে এই অনুরোধ আমাকে করা হয়েছিল এবং এটা আমি ফিল করি। আমি মন থেকে ফিল করি, ভ্যালেন্টাইন দিবস আমাদের দেশের সংস্কৃতি নয়। ভালোবাসা দিবস আপনি সারা বছর করতে পারেন। ভ্যালেন্টাইন দিবস নিয়ে আগে থেকেই অনেক সমালোচনা ছিল। এটা আমি স্ট্রংলি ফিল করি, এটা আমাদের সংস্কৃতি নয়।


তিনি বলেন, আমরা ফাল্গুন পালন করব, একুশে ফেব্রুয়ারি পালন করব। কিন্তু এ বছরটা যেহেতু একটা বিশেষ পরিস্থিতি এবং সে পরিস্থিতি আনন্দের নয়; এতগুলো শহীদ ও আহত মানুষের কথা আমরা কোনোক্ষণেই ভুলতে পারি না।উপদেষ্টা আরও বলেন, এই দিনে অনেক কিছু অতিরিক্ত হয়। যেন তামাশা আকারে না করা হয়, তাই আমি আহ্বান জানিয়েছি।উপদেষ্টা ফরিদা আখতারের ওই পোস্টে অনেকেই প্রতিক্রিয়ায় জানিয়েছেন। ওই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘কেউ যদি ভ্যালেন্টাইন ডে পালন করতে চায় আর সরকার বা যেকোনো গোষ্ঠী যদি তাতে বাধা দেয়, সেটাও তো ফ্যাসিবাদী আচরণ আপা।’

আরেকেজন লিখেছেন, ‘জন্ম, মৃত্যু, বিপ্লব, আহত-নিহত হওয়া, সংঘাত, শোক ও আনন্দ- সবই জীবনের অংশ। প্রতিদিনই কেউ না কেউ স্বজন হারাচ্ছে। সিরিয়া, প্যালেস্টাইন, ইউক্রেনে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এ দেশেও প্রতিদিন শোক করবার মতো ঘটনা ঘটছে। তাই বলে জগতে কেউ আনন্দ করবে না? সারা জীবন কাঁদতে থাকব? শোক ও উদ্‌যাপন পাশাপাশি চলতে পারে বলে মনে করি। যার শোক করবার সে শোক করুক। যার আনন্দ করবার সে আনন্দ করুক। চাপিয়ে দেওয়া কেন?’

একজন লিখেছেন, ‘ভালেন্টাইন দিবস তো কোনো জাতীয় দিবস না, এইটা ভালোবাসার প্রকাশে সারা বিশ্বের মানুষ ব্যক্তিগত বা সামাজিকভাবে উদ্‌যাপন করে। এই নিয়ে আমাদের ক্রিটিক থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত পরিসরে ভালোবাসার মতো বিষয়কে উদ্‌যাপনের উপরে রাষ্ট্রের হস্তক্ষেপের মরাল পুলিশিংয়ের বৈধতা থাকতে পারে না। এইটা তো জুলুম।’

এসব মন্তব্য নিয়ে উপদেষ্টা ফরিদা আখতার জানান, ‘এটা যারা করতে চায় (দিবস উদ্‌যাপন) তাদের প্রতিক্রিয়া নিয়ে আমি অবাক হয়েছি। আমি খুব অবাক হয়েছি যে মানুষ এত হীন চিন্তা করতে পারে। শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বললেও রিঅ্যাকশন হয়, এটা আমাদের ধারণার বাইরে। তাহলে এরা কি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের শ্রদ্ধা করতে চায় না, সেটাই তারা বলুক। এসব মন্তব্যের মাধ্যমে তারা জুলাই ও আগস্টের শহীদদের প্রতি অবমাননা করছে। আমি এখনো মনে করি, আমি যে কথা বলেছি, সেটার মধ্যে আমি আছি।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী