ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

শনিবার গণসমাবেশের ঘোষণা জাতীয় পার্টির

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০৩:২৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০৩:২৬:৫৮ অপরাহ্ন
শনিবার গণসমাবেশের ঘোষণা জাতীয় পার্টির
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনার পর আজ শুক্রবার বেলা ১১টার দিকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান জিএম কাদের।তিনি বলেন, আমাদের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় প্রধান উপদেষ্টা মৌনসম্মতি দিয়েছেন বলে আমরা মনে করি। আমরা পুলিশ ও সেনাবাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু যে অবস্থা দেখলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আস্থা রাখতে পারছি না।সব ক্ষেত্রে আওয়ামী লীগের দুঃশাসন চলছে জানিয়ে জিএম কাদের বলেন, যারা জীবনে সংসদে যায়নি, তাদের আস্ফালনে আমরা ভিত নই। জনগণের মনে আমাদের যে জায়গা আছে তা কেউ ধ্বংস করতে পারবে না।
 
আন্দোলনের ফসল সত্যিকারভাবে পাচ্ছি না জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, আমরা আওয়ামী লীগের মতো বিভাজনের প্রতিফলন দেখতে পাচ্ছি। নিরপরাধ হাজার হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। প্রধান উপদেষ্টাকে বলব, আপনি সবাইকে সমান চোখে দেখেন। যাদের নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে, তাদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে।দলীয়করণ মুক্ত করতে গিয়ে কি পুনরায় দলীয়করণ হচ্ছে না- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, দেশের স্থিতিশীলতার প্রয়োজন আছে। আইনশৃঙ্খলা, চাকরি, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নেই। আল্লাহ ছাড়া কারো নিরাপত্তা পাইনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?