ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

আপত্তিকর মন্তব্য, ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না রণবীর

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৪:০৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৪:০৫:১২ অপরাহ্ন
আপত্তিকর মন্তব্য, ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না রণবীর
ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া সম্প্রতি তার বিতর্কিত মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তিনি একটি রিয়েলিটি শো, ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ প্রতিযোগীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার এই মন্তব্যের পর বলিউড তারকারা তীব্রভাবে তাকে সমালোচনা করেছেন। রণবীর এর জন্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন, তবে বিতর্ক এখানেই থেমে নেই।

এবার, এই ঘটনায় মহারাষ্ট্রের সাইবার ডিপার্টমেন্ট রণবীরসহ অন্যান্য শিল্পীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আপত্তিকর কনটেন্ট তৈরি করেছে। এছাড়া, আসাম পুলিশও রণবীরের বিরুদ্ধে মামলা করেছে।

এই বিতর্ক ভারতীয় সংসদেও পৌঁছেছে, এবং কয়েকজন সংসদ সদস্য রণবীরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে সংসদীয় প্যানেল গঠন করা হয়েছে এবং সেখানে এই মন্তব্যের বিষয়টি উত্থাপন করা হবে। শোনা যাচ্ছে, রণবীরকে সমন পাঠানো হতে পারে।

পুলিশের সূত্রে জানা গেছে, সাইবার বিভাগ এখন পর্যন্ত শোয়ে অংশ নেয়া প্রায় ৩০ জন অতিথিকেও সমন পাঠানোর পরিকল্পনা করেছে। অনুষ্ঠানে ‘আপত্তিকর’ ভাষা ব্যবহারের অভিযোগের পর, শোয়ের ১৮টি পর্ব সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছে।

এছাড়া, ভারতের জাতীয় নারী কমিশনও এই অবমাননাকর মন্তব্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এবং ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে তলব করেছে।

এদিকে, মুম্বাই পুলিশ রণবীরের বাড়িতে পৌঁছানোর আগেই ইউটিউব ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর বিতর্কিত পর্বগুলো সরিয়ে নেয়, তবে বিতর্ক থামার কোন লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী