ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

জন এফ কেনেডি হত্যাকাণ্ডের হাজারো নথির সন্ধান পাওয়ার দাবি এফবিআইয়ের

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৪:১০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৪:১০:২৯ অপরাহ্ন
জন এফ কেনেডি হত্যাকাণ্ডের হাজারো নথির সন্ধান পাওয়ার দাবি এফবিআইয়ের
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হাজার হাজার নতুন নথি খুঁজে পাওয়ার কথা ঘোষণা করেছে। গত মঙ্গলবার, এফবিআই জানায় যে, তারা প্রায় ২ হাজার ৪০০টি নতুন তালিকাভুক্ত ও ডিজিটালাইজড নথি পেয়েছে, যা আগে জন এফ কেনেডি হত্যার সঙ্গে সম্পর্কিত মনে করা হয়নি।

এফবিআই বলেছে, তারা এসব নথি ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনে পাঠিয়ে দিয়েছে, যাতে এগুলো প্রকাশের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যায়। এই অনুসন্ধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের পর শুরু হয়, যা জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সম্পর্কিত অবশিষ্ট সব নথি জনসমক্ষে আনার নির্দেশ দেয়।

জন এফ কেনেডি হত্যাকাণ্ড ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে ঘটে এবং এই হত্যাকাণ্ডের পর থেকেই ব্যাপক ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয়েছে। অনেক বছর ধরে জনসমক্ষে আসা নথি এবং তথ্যে ব্যাপক সন্দেহ প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালের গ্যালাপ জরিপে ৬৫ শতাংশ মার্কিন নাগরিক বলেন, তারা বিশ্বাস করেন না যে, লি হার্ভে অসওয়াল্ড একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

ট্রাম্পের সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত রবার্ট এফ কেনেডি জুনিয়র ২০২৩ সালে দাবি করেন, তার চাচার হত্যাকাণ্ডে সিআইএ’র সংশ্লিষ্টতা নিয়ে ‘অকাট্য’ প্রমাণ রয়েছে। এর আগে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নথি প্রকাশ করার প্রতিশ্রুতি দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম