ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সাবেক সিএমপি কমিশনার সাইফুল গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৫:০৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৫:০৬:৩৭ অপরাহ্ন
সাবেক সিএমপি কমিশনার সাইফুল গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে চান্দগাঁও থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নগরের চান্দগাঁও থানায় পুলিশের গুলিতে নিহতের ঘটনা ঘটে। ওই মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের জুলাই-আগস্টে চট্টগ্রামে গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীসহ ১০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হন। এ ঘটনায় থানায় ও আদালতে ৮২টির বেশি মামলা হয়, যেখানে একাধিক সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, ২৩ জুন সাইফুল ইসলামকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ থেকে বদলি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়। তিনি ৪ জুলাই সিএমপিতে যোগ দেন। তবে সরকার পতনের পর ২১ আগস্ট তাকে সারদা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বদলি করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা