ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

দেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে: শফিকুল আলম

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৫:১০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৫:১০:৪৮ অপরাহ্ন
দেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে: শফিকুল আলম
বাংলাদেশে যত আয়নাঘর রয়েছে, সব খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দেশে প্রায় ৭০০ থেকে ৮০০ আয়নাঘর রয়েছে, যা জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে।

আজ বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

শফিকুল আলম বলেন, "গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশেষ বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "গুম-খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের ব্যক্তিদের বিচার হবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে। কেউ মুক্তি পাবে না।"

প্রেস সচিব দাবি করেন, "মাত্র ছয় মাসে গুম-খুনের বিষয়ে সরকার যে অগ্রগতি দেখিয়েছে, তা একটি বড় সফলতা।"

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার জানান, জাতিসংঘের সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দুই দিনের সফরে আজ আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন এবং আগামী শুক্রবার দেশে ফিরবেন।

সফর প্রসঙ্গে আজাদ মজুমদার বলেন, "সেখানে সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।"

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী