ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বিষাক্ত মদ্যপানে মৃত্যু শতাধিক, অভিযান তুরস্কে

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৫:২২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৫:২২:৩৪ অপরাহ্ন
বিষাক্ত মদ্যপানে মৃত্যু শতাধিক, অভিযান তুরস্কে
তুরস্কে গত ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিষাক্ত মদ্যপানে মারা গেছেন ১০৩ জন, আর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩০ জন। এই অসুস্থদের মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।

মৃতদের মধ্যে ৬ জন বিদেশি পর্যটক রয়েছেন। সবচেয়ে কম বয়সী, ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক এক তরুণীও মারা গেছেন।

এ ঘটনা ঘটেছে তুরস্কের রাজধানী আঙ্কারা ও প্রধান পর্যটন শহর ইস্তাম্বুলে। অন্য শহরগুলোর খবর পাওয়া যায়নি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কে মদ নিষিদ্ধ নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে মদের দাম বৃদ্ধি পেয়েছে। সরকারের মদ ও তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি এবং মদ প্রস্তুতকারক কোম্পানির ওপর বিধিনিষেধ চালু করার কারণে মদ প্রস্তুতকারীরা অবৈধভাবে ‘ঘরে তৈরি’ মদ বিক্রি করছে।

এই মদে অতিমাত্রায় মিথানল, ইথানল (স্পিরিট) এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হচ্ছে, যা মদ্যপানকারীদের জন্য ভয়াবহ হয়ে উঠছে।

শতাধিক মৃত্যুর পর আঙ্কারা ও ইস্তাম্বুলে অভিযান শুরু করেছে তুরস্ক সরকার। বিষাক্ত মদ তৈরি ও সরবরাহের অভিযোগে আঙ্কারায় ১৩ জন এবং ইস্তাম্বুলে ১১ জন গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি, ১০২ টন মিথানল ও ইথানল এবং ৮৬ হাজার লিটার মদ জব্দ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা