ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ১০:২৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ১০:২৪:০৬ পূর্বাহ্ন
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তিলাওয়াত প্রতিযোগিতায় গৌরবজনক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এই প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশ নেন। বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ সদস্য এতে অংশগ্রহণ করেন এবং দুটি ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেন।

বিশেষ করে, পবিত্র কোরআনের ‘১০-পারা গ্রুপ’-এ গোলাম রব্বানী এবং ‘৩-পারা গ্রুপ’-এ মো. সাব্বির আহমেদ রৌপ্যপদক জয় করেন, যা দেশের জন্য এক গর্বের অর্জন।

৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যরা অংশ নেন। পরে ৯ ফেব্রুয়ারি, মক্কাতুল মুকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী