ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ১২:২৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ১২:২৬:১০ অপরাহ্ন
১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি জানিয়েছেন, বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে মাত্র ১০ মিনিটে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই নতুন সিস্টেমের কথা জানান।

উপদেষ্টা বলেন, কিছু কিছু দেশ ইতিমধ্যেই অন-অ্যারাইভাল ভিসা পায়, তবে সেগুলোর জন্য সাধারণত ৪৫ মিনিট বা ১ ঘণ্টা পর্যন্ত সময় প্রয়োজন হয়। তবে নতুন সিস্টেমে সেবাগ্রহীতা শুধুমাত্র ১০ মিনিটে এই ভিসা পেয়ে যাবেন। বিদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে, তারপর একটি কোড পাবেন। এয়ারপোর্টে গিয়ে কোডটি দেখালে এবং ডলারে পেমেন্ট করলে, ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন। এই ভিসার মেয়াদ থাকবে ১ মাস।

এছাড়া, তিনি আরও জানান, সোনালী ব্যাংকে পেমেন্ট জমা দিতে যে সময় লাগবে, সেটাই শুধু ব্যয় হবে। পেমেন্ট হবে ক্যাশ বা কার্ডের মাধ্যমে।

উপদেষ্টা জানান, পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া তুলে দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে, তবে ভেরিফিকেশন প্রক্রিয়া থাকলেও তা সহজ করার চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম