ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

র‍্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ১২:৫৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ১২:৫৮:৫৮ অপরাহ্ন
র‍্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) বিলুপ্ত করার সুপারিশকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই সুপারিশ জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন (ওএইচসিএইচআর) ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করার পর করা হয়। 

প্রতিবেদনে র‌্যাবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বলা হয়, ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করুন এবং গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের স্ব স্ব ইউনিটে ফিরিয়ে দিন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, সরকার জাতিসংঘের এই সুপারিশকে স্বাগত জানিয়েছে, তবে এটি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া, গত বছরের ১২ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, "র‍্যাবের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, বিশেষত গুম এবং খুনের। যারা র‍্যাবের দ্বারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এসবের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ বাহিনী কোনো অনৈতিক কার্যক্রমে জড়াবে না।" তিনি আরও বলেন, "র‍্যাব বিলুপ্তির বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেওয়া হবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা