ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

৩২ বছরেই না ফেরার দেশে র‍্যাপার, ফ্ল্যাট থেকে উদ্ধার মরদেহ

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০১:৪৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০১:৪৯:০৬ অপরাহ্ন
৩২ বছরেই না ফেরার দেশে র‍্যাপার, ফ্ল্যাট থেকে উদ্ধার মরদেহ
ওড়িয়া র্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিং-এর মৃত্যুতে গভীর শোক ছড়িয়ে পড়েছে। ৩২ বছর বয়সী এই শিল্পী বেঙ্গালুরুর কাদুবীসানাহল্লির একটি অ্যাপার্টমেন্টে রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মৃত অবস্থায় পাওয়া যান। প্রাথমিক তদন্তে পুলিশ আত্মহত্যার সম্ভাবনা বলে মনে করছে, তবে অভিনবের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, পারিবারিক কলহ এবং স্ত্রীর মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ, মিথ্যা অভিযোগের সম্মুখীন হয়ে বিষ খেয়ে তিনি আত্মঘাতী হন।

অভিনব সিং, যিনি 'জাগারনট' নামে পরিচিত ছিলেন, পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও র্যাপ জগতে তার আলাদা পরিচিতি ছিল। তার ‘কটক অ্যান্থেম’ গান ওড়িশার যুব সমাজের মধ্যে জনপ্রিয় হয়েছিল, এবং তিনি স্থানীয় সংস্কৃতির উপর ভিত্তি করে র্যাপ তৈরি করতেন। সম্প্রতি, তিনি এমসি টর (তন্ময় সাহু)-এর মতো শিল্পীদের সঙ্গেও কাজ করেছিলেন।

এছাড়া, অভিনবের বিরুদ্ধে কিছু বিতর্কও ছিল। ২০২৪ সালের অগস্টে, ওড়িয়া অভিনেত্রী সুপ্রিয়া তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, যার তদন্ত চলছিল। একাধিক ঘটনার পর, তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশও তদন্ত শুরু করেছিল। বর্তমানে, এই মৃত্যুর কারণ জানতে ওড়িশা ও বেঙ্গালুরুতে আলাদা তদন্ত চলছে।

অভিনব সিং-এর আকস্মিক মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ দায়ের করেছেন এবং আরও বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী