ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

দলগত অপরাধ প্রমাণ হলে দলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া যায়: চিফ প্রসিকিউটর

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৪:২৯ অপরাহ্ন
দলগত অপরাধ প্রমাণ হলে দলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া যায়: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, দলগতভাবে কোনো অপরাধ প্রমাণিত হলে সেই দলের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে এর জন্য রাষ্ট্রের উদ্যোগ জরুরি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনী বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পেলে জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় সম্ভব। বাহিনীর মধ্যে থেকে যারা অপরাধে জড়িত ছিলেন, তাদের বিচারের সঠিক স্থান এই ট্রাইব্যুনাল।

তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের পাশাপাশি দল বা সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে এর জন্য রাষ্ট্রের আনুষ্ঠানিক পদক্ষেপ প্রয়োজন।”

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন আদালতে দলিল হিসেবে উপস্থাপন করা হবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, "যদি দলগত অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে সেই দলের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।"

তিনি এ ধরনের অপরাধের বিচারে নিরপেক্ষ তদন্ত ও কঠোর শাস্তির ওপর জোর দেন এবং বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা