ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

২০২৪ সালে ৭০ শতাংশ সাংবাদিক হত্যার জন্য দায়ী ইসরাইল

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৯:৪৯ অপরাহ্ন
২০২৪ সালে ৭০ শতাংশ সাংবাদিক হত্যার জন্য দায়ী ইসরাইল
২০২৪ সালজুড়ে বিশ্বে রেকর্ডসংখ্যক সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সিপিজের বরাত দিয়ে জানায়, ২০২৪ সালে বিশ্বের ১৮টি দেশে মোট ১২৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ৭০ শতাংশই গাজার বাসিন্দা।

সিপিজের প্রতিবেদন অনুযায়ী, গত বছর গাজায় ইসরায়েলি হামলায় ৮৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। সংস্থাটি ৩৬ বছর ধরে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য সংরক্ষণ করছে। তাদের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে সাংবাদিক হত্যার সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

তুলনামূলকভাবে, ২০২৩ সালে বিশ্বে মোট ১০২ জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল। তার আগের বছর, ২০২২ সালে এ সংখ্যা ছিল ৬৯ জন।

গাজায় সাংবাদিক হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য জানতে চাইলে তারা জানায়, এ বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে তারা দাবি করে, বেসামরিক জনগণ এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

গাজার পর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে উঠে এসেছে পাকিস্তান ও সুদানের নাম। এই দুই দেশেও উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোডি গিন্সবার্গ এক বিবৃতিতে বলেন, "সাংবাদিকতার ইতিহাসে এটি সবচেয়ে বিপজ্জনক সময়। গাজায় চলমান সংঘাত সাংবাদিকদের ওপর নজিরবিহীন প্রভাব ফেলেছে। যুদ্ধক্ষেত্রে সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার বৈশ্বিক মানদণ্ডে বড় ধরনের অবনতি ঘটেছে। তবে সাংবাদিকদের জন্য হুমকি শুধু গাজাতেই সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়ে এ ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে।"

সিপিজে আরও জানায়, এই রেকর্ডসংখ্যক হত্যাকাণ্ড সাংবাদিকতার স্বাধীনতার ওপর গভীর প্রভাব ফেলছে এবং বিশ্বব্যাপী সংবাদকর্মীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা