ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা কে?

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:৩৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:৩৭:৪৫ অপরাহ্ন
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা কে?
‘তুফান’ সিনেমার সাফল্যের পর পরিচালক রায়হান রাফি ঘোষণা দিলেন তার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর। এবারও তিনি জুটি বাঁধছেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে। তবে সবচেয়ে বড় চমক হলো শাকিব খানের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

প্রযোজক সমিতির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, প্রায় এক যুগ পর আবারও একসঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন শাকিব ও জয়া। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর এবার তারা আসছেন ‘তাণ্ডব’ নিয়ে।

শুধু জয়া আহসানই নন, এই সিনেমায় আরও থাকবেন একজন দেশি নায়িকা। তবে তার নাম এখনও গোপন রাখা হয়েছে। পাশাপাশি একটি আইটেম গানে হাজির হবেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা।

‘তাণ্ডব’ সিনেমার শুটিং খুব শিগগিরই শুরু হবে। রায়হান রাফির পরিচালনায় সিনেমাটি চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাকিব-জয়া জুটির কামব্যাক এবং রাফির নতুন নির্মাণ—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে