ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ইউপি নির্বাচনে মুনাফিকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলেছে ৯ জনের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সাথে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:৪১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:৪১:৪১ অপরাহ্ন
ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে এবং এটি প্রমাণিত হয়ে গেছে। তিনি বলেন, এখন থেকে বিএনপি চাইবে, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দিয়ে তার বিচার করুক এবং যারা তার সহযোগী ছিল, তাদেরও বিচারের আওতায় আনা হোক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

ফখরুল আরও বলেন, জাতিসংঘের প্রতিবেদনে যে গণহত্যার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, সে বিষয়টি তারা স্বীকার করেছেন এবং এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশেই এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এবং তার এই ফ্যাসিস্ট আচরণ আজ প্রমাণিত হয়েছে।

এছাড়া, বিএনপির মহাসচিব আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে বলেন, এটি জনগণ সিদ্ধান্ত নেবে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের অধীনে মানুষের গুম, নিপীড়ন এবং জঙ্গি নাটক সাজানোর ঘটনা ঘটছে।

এদিকে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে ফখরুল বলেন, জাতীয় নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হওয়া উচিত। কারণ, এটি দেশের স্থিতিশীলতা ফেরানোর জন্য প্রয়োজনীয় এবং দেশের শাসনব্যবস্থা চালু রাখার জন্য গুরুত্বপূর্ণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২