ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১ জেলায় নতুন ডিসি লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মৃত্যু প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ৮ বছর বন্ধ ছিল হামের টিকা, নতুন করে কিনতে ব্যয় হচ্ছে ৬০৪ কোটি- স্বাস্থ্যমন্ত্রী সাগরিকায় কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে দরকষাকষিতে মেলেনি অ্যাম্বুলেন্স, নবজাতকের মৃত্যু যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম- স্বরাষ্ট্রমন্ত্রী কোলেস্টেরল নিয়ন্ত্রণে খেতে পারেন এই ৫ ফল তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিগত সংসদ ছিল রাবার স্ট্যাম্প, এখন গণতন্ত্র উদ্ধার হয়েছে: ডেপুটি স্পিকার ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক ১৩ দিন বিরতির পর বিকেলে বসছে সংসদ অধিবেশন এআই চরিত্রের প্রেমে ৮৪ বয়সি নারী, লিখলেন প্রেমপত্র দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন খাল খননে জিয়াউর রহমানের নাম সামনে আসবে বলে উদ্যোগ নেয়নি বিগত সরকার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাকে ফিরতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:৫৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:৫৩:১৬ অপরাহ্ন
খুলনায় পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড
খুলনায় পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর শেখকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আদালতের রায় ঘোষণার পর আলী আকবর শেখকে কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আলী আকবর শেখের বিরুদ্ধে একটি আলাদা মামলার তদন্তও চলছে, যেখানে তার স্ত্রী নাজমা আকবরও অভিযুক্ত।

জানা গেছে, আলী আকবর শেখ খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় থাকেন। তিনি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন এবং পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিজীবন শুরু করেন। পরে তিনি এসআই পদে পদোন্নতি লাভ করেন। পুলিশে দায়িত্ব পালনকালে তিনি অবৈধ উপায়ে ব্যাপক সম্পদ অর্জন করেন, যার জন্য মামলায় অভিযোগ আনা হয়।

২০১৬ সালের ২২ মার্চ দুদক আলী আকবর শেখের বিরুদ্ধে এক কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। পরবর্তীতে ২০১৭ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

কমেন্ট বক্স
১১ জেলায় নতুন ডিসি

১১ জেলায় নতুন ডিসি