ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ট্রাম্পের স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন ৭৫ হাজার সরকারি কর্মী

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:৫৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:৫৬:৫২ অপরাহ্ন
ট্রাম্পের স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন ৭৫ হাজার সরকারি কর্মী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষিত স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন দেশের কেন্দ্রীয় সরকারের প্রায় ৭৫ হাজার কর্মী। ইউএস অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের একজন মুখপাত্র বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাম্প প্রশাসন সরকারের আকার ছোট করে সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে ২৩ লাখ বেসামরিক কর্মীকে বাদ দেওয়ার প্রস্তাব রয়েছে। এই উদ্দেশ্যে সরকারের কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দেওয়া হয়েছে, যা বাইআউট কর্মসূচি হিসেবে পরিচিত। ট্রাম্প প্রশাসন এসব কর্মীকে অকার্যকর এবং পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছে।

স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচির পাশাপাশি, ট্রাম্প সরকার সরকারি সংস্থাগুলোর জন্য ব্যাপক কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে কিছু সংস্থা তাদের নিয়োগকৃত কর্মীদের ছাঁটাই করেছে এবং আরও অনেক সংস্থা ৭০ শতাংশ কর্মী ছাঁটাই করার প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, শ্রমিক ইউনিয়নগুলো ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বলেছে, প্রেসিডেন্টের প্রতিশ্রুতি সম্পর্কে আস্থা রাখা কঠিন। তারা দাবি করেছে, কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের বিনিময়ে অক্টোবর পর্যন্ত তাদের নিয়মিত বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে, তবে এই প্রতিশ্রুতি নিশ্চিত নয়। ১৪ মার্চের পর যারা এই কর্মসূচি গ্রহণ করবেন না, তাদের বেতন ও সুবিধা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই এবং চাকরিচ্যুতিও হতে পারেন।

এছাড়া, ট্রাম্প প্রশাসনে নতুন সংস্থা 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি'র প্রধান হিসেবে ইলন মাস্ককে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেটের এক লাখ কোটি ডলার সাশ্রয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা