ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

কুম্ভমেলায় যাওয়ার পথে বাসচাপায় ১০ ভক্ত নিহত

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১০:২১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১০:২১:৪৫ পূর্বাহ্ন
কুম্ভমেলায় যাওয়ার পথে বাসচাপায় ১০ ভক্ত নিহত
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে বাসের নিচে চাপা পড়ে ১০ জন ভক্ত নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৯ জন।

শনিবার প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় একটি বোলেরো গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। নিহত ও আহতরা ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করতে কুম্ভমেলায় আসছিলেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতেও কুম্ভমেলা থেকে ফেরার পথে মধ্যপ্রদেশের জবলপুর জেলায় মিনি-বাস ও ট্রাকের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছিলেন।

এর আগে ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদদলিত হয়ে ৩০ জন নিহত এবং ৬০ জন আহত হন। চলতি বছরের মহাকুম্ভ মেলা ১৩ জানুয়ারি শুরু হয়েছে এবং আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন