ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১১:০০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১১:০০:৪৮ পূর্বাহ্ন
এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পারিশ্রমিক বিতর্কের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তুলেছেন ক্রিকেটার মুনিম শাহরিয়ার।

২০২৩-২৪ মৌসুমে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা মুনিম জানিয়েছেন, প্রায় এক বছর হয়ে গেলেও এখনো পুরো পারিশ্রমিক পাননি তিনি। শুরুতে ক্লাবের প্রতিনিধি সাজ্জাদ সাহেব এবং তার ছেলে জারিফ পারিশ্রমিক সময়মতো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মুনিম বলেন, ‘খেলা চলাকালীন সময়ে ক্লাব কর্তৃপক্ষ ৫০% পারিশ্রমিক পরিশোধ করেছিল। কিন্তু সিজন শেষ হওয়ার আগেই পুরো পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা এখনো পাইনি। প্রায় এক বছর হয়ে গেল, কিন্তু বাকি ৫০% পারিশ্রমিক এখনো বকেয়া।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মুনিম অভিযোগ করেন, ‘গত এক বছরে ১০ থেকে ১২ বার তারিখ দিলেও ক্লাব কর্তৃপক্ষ প্রতিবারই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী