ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

পল্লবীতে প্রতিপক্ষের গুলিতে ভাই-বোন আহত

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১১:২৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১১:২৩:২৩ পূর্বাহ্ন
পল্লবীতে প্রতিপক্ষের গুলিতে ভাই-বোন আহত
রাজধানীর মিরপুর পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে মো. জসীম উদ্দিন (৪৪) এবং তার বোন শাহিনুর বেগম (৩০) গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে। আহত দুজনকে ভোর সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

গুলিবিদ্ধদের হাসপাতালে নিয়ে আসেন তাদের ভগ্নিপতি আমির হোসেন। তিনি জানান, জসীম উদ্দিন একজন টিভি শোরুম ব্যবসায়ী। শুক্রবার রাতে শবে বরাতের নামাজ পড়ে বাসায় ফেরার সময় বাসার সামনেই একই এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন ও রিয়াজের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল জসীমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জসীমের দুই হাঁটুর ওপরে গুলি লাগে।

ভাইকে বাঁচাতে গেলে শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে।

প্রথমে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি পল্লবী থানা-পুলিশকে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট