ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

শেখ হাসিনার বিচার না করলে মানুষ ক্ষমা করবে না : ড. ইউনূস

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১১:৫৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১১:৫৯:৩১ পূর্বাহ্ন
শেখ হাসিনার বিচার না করলে মানুষ ক্ষমা করবে না : ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। নয়ত সাধারণ মানুষ তাদের ক্ষমা করবেন না। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলনের ফাঁকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে এসব কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, আমরা ভারতে নোটিশ পাঠিয়েছি, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তার বিরুদ্ধে, মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনারের প্রতিবেদনসহ আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে। তারা যা (অপকর্ম) করেছে তার সবকিছুর স্বাক্ষী এটি। জাতিসংঘ এটি নথিবদ্ধ করেছে এবং হাসিনা, তার সরকার, তার সমর্থকরা কী করেছে তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে।

তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমরা আশা করি এটি চলবে এবং তাকে আমরা বিচারের আওতায় আনব। এটি হতে হবে। নয়ত মানুষ আমাদের ক্ষমা করবে না।

সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে প্রফেসর ইউনূস আরও বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তার সরকারের বেশ ভালো সম্পর্ক রয়েছে। তিনি বলেছেন, হাসিনা যখন দেশে সাধারণ মানুষকে হত্যা করছিল তখন আমিরাতের অনেক প্রবাসী বাংলাদেশি রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলেন। এজন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছিল। তিনি সরকার গঠন করেই আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের মুক্তি দিতে অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, এসব মানুষ আমিরাতের স্থানীয় আইন হয়ত ভঙ্গ করেছে, কিন্তু তারা দেশপ্রেম থেকে বিক্ষোভ করেছিলেন। বিষয়টি অবহিত করার পরপরই আমিরাতের প্রেসিডেন্ট আটককৃত বাংলাদেশিদের মুক্তি দিয়ে দেয়।
 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম