ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মোবাইলে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১২:০৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১২:০৭:৫৬ অপরাহ্ন
মোবাইলে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা
পাবনার সাঁথিয়ায় দুর্বৃত্তদের হাতে হত্যার শিকার হয়েছেন সুজল (৩৮) নামের এক ভ্যানচালক। গত ১৫ ফেব্রুয়ারি সকালে উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের স্বরপ নামক স্থানে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুজল খয়েরবাড়িয়া গ্রামের ইছাহক আলী প্রামানিকের ছেলে। সম্প্রতি তিনি ১ লাখ টাকা দিয়ে একটি নতুন ভ্যানগাড়ি কিনেছিলেন। পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার রাতে মোবাইল ফোনে তাকে ভাড়ার কথা বলে অজ্ঞাত ব্যক্তিরা ডেকে নিয়ে যায়। এরপর তার ফোন বন্ধ হয়ে যায় এবং তিনি বাড়ি ফিরে আসেননি।

শনিবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা