ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভিকির ‘ছাবা’ দেখে রিভিউ দিলেন ক্যাটরিনা: ‘শেষ ৪০ মিনিট বাকরুদ্ধ করে দেবে’

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১২:৫৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১২:৫৭:০৭ অপরাহ্ন
ভিকির ‘ছাবা’ দেখে রিভিউ দিলেন ক্যাটরিনা: ‘শেষ ৪০ মিনিট বাকরুদ্ধ করে দেবে’
ভিকি কৌশলের সিনেমা ছাবা নিয়ে সম্প্রতি কলকাতায় গিয়ে একটি উক্তি করেছিলেন, যা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি বলেছিলেন, "আগামী ১৪ তারিখ ভ্যালেন্টাইনস ডে নয়, ‘ছাবা’ দিবস।" এই মন্তব্যের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়।

অবশেষে সিনেমাটি মুক্তি পেয়েছে, যা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনকাহিনির ওপর ভিত্তি করে নির্মিত। আগাম বুকিংয়ের পরেই সিনেমাটি ভিকির ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং হওয়ার সম্ভাবনা ইঙ্গিত পেয়েছিল। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হওয়ার পর, ক্যাটরিনা কাইফও সিনেমাটি দেখে তার প্রতিক্রিয়া জানাতে ভুলেননি।

ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় স্বামী ভিকি কৌশলকে প্রশংসায় ভরিয়ে দিয়ে লিখেছেন, “তুমি সত্যিই অসাধারণ।” ভ্যালেন্টাইনস ডে-তে এর চেয়ে ভালো উপহার আর কী-ই বা হতে পারে! তিনি আরও লিখেছেন, "কী দারুণ এক সিনেম্যাটিক অভিজ্ঞতা! ছত্রপতি সম্ভাজি মহারাজের গৌরবগাথা অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। রুদ্ধশ্বাস গল্পের বুনন, দৃশ্যায়ন—সবকিছু অসাধারণ! বিশেষ করে শেষ ৪০ মিনিট দর্শকদের একেবারে বাকরুদ্ধ করে দেবে।"

এটি লক্ষ্মণ উতেকারের পরিচালনায় নির্মিত সিনেমা, যেখানে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ক্যাটরিনার প্রশংসা ছাবা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা